একরাতের ব্যবধানে সিলেটে পেঁয়াজের কেজি ২০০ ছুঁই ছুঁই
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

একরাতের ব্যবধানে সিলেটে পেঁয়াজের কেজি ২০০ ছুঁই ছুঁই

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ০৩:৩১:৩৬ পূর্বাহ্ন

একরাতের ব্যবধানে সিলেটে পেঁয়াজের কেজি ২০০ ছুঁই ছুঁই

একরাতের ব্যবধানে সিলেটে পেঁয়াজের কেজি ২০০ ছুঁই ছুঁই।


সিলেটে একরাতের ব্যাবধানে পেঁয়াজের বাজার আকাশ ছোঁয়া। শুক্রবার ভারত পিঁয়াজের রপ্তানি বন্ধের ঘোষণা দিলে বাংলা হিলি হাকিমপুর স্থলবন্দরের আমদানিকারকরা পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে পেঁয়াজ সরবরাহ বন্ধ করলে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যায় বলে অভিযোগ করছেন ব্যাসায়ীরা।

সিলেটের প্রধান পাইকারি আড়ৎ নগরীর কালীঘাটের একাধীক পেঁয়াজ ব্যবসায়ী জানান, গত শুক্রবার ভারত পিঁয়াজের রপ্তানি বন্ধের ঘোষণা করলে আমরা আমদানিকারদের কাছে থেকে স্বল্প পরিমাণ পেঁয়াজ আনতে পেরেছি এবং গতকালকের তুলনায় দাম দ্বিগুণ। বর্তমান ৯০ থেকে ১০০ টাকার পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে প্রকার ভেদে ১৫০ থেকে ২০০ টাকা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা প্রতি কেজি। হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষেরা।

ক্রেতা দিমজুর শাহজাহান বলেন, ৮০-৯০ টাকার পেঁয়াজ এখন ২০০-২২০ টাকায় কিনতে হচ্ছে। আমরা গরিব মানুষ। কীভাবে এতো বেশি দামে পেঁয়াজ কিনে খাব। অন্যান্য মালের দামও বেশি, আমাদের পরিবার চালাতে খুব কষ্ট হচ্ছে।

তবে পেঁয়াজের এই ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ চেয়েছেন ক্রেতারা। তাদের দাবি, ভারতের পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞাকে পুঁজি করে কয়েক ঘণ্টার ব্যবধানে পেঁয়াজের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এই সিন্ডিকেট না ভাঙলে আবারও ৩০০ টাকা ছাড়াতে পারে দাম।

সিলেটের ব্যবাসয়ীরা বলছেন, মুড়িকাটা পেঁয়াজ বাজারে সম্পূর্ণরূপে উঠলে কমতে পারে দাম। আর ফেব্রুয়ারিতে নতুন পেঁয়াজের চাষ শুরু হলে ইতিবাচক প্রভাব পড়বে বাজারে।

প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। ৮ ডিসেম্বর এ আদেশ জারি করে দেশটির সরকার। এদিন বিকেলে বাংলাদেশের বাজারে এ খবর ছড়িয়ে পড়ে। এরপর রাতেই দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ১৮০-১৯০ টাকা দরে বিক্রি হচ্ছিল। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছিল ১৪০-১৫০ টাকা কেজি। রাত পোহাতেই তা আরও এক দফা বাড়ে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি