ইতালিতে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

ইতালিতে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ০৬:০১:৩৭ পূর্বাহ্ন

ইতালিতে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩


ইতালির রাজধানী রোমের পার্শ্ববর্তী শহর তিভোলিতে একটি হাসপাতালে আগুন লেগে তিন বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে সান জিওভান্নি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর হাসপাতালের মর্গ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকারীদের ধারণা, আগুন লাগার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল এবং তার মরদেহ মর্গে রাখা হয়েছিল।

ইতালির বার্তাসংস্থা আনসা জানিয়েছে, রাত ১১টার দিকে হাসপাতালটিতে আগুন লাগে।

ফায়ার ব্রিগেডের সদস্যরা টার্নটেবিল মই ব্যবহার করে হাসপাতাল থেকে প্রায় ২০০ জনকে বের করে নিয়ে আসেন। যারমধ্যে এক গর্ভবতী নারী ও কয়েকটি শিশু রয়েছে।

হাসপাতাল থেকে যেসব রোগীকে জীবিত উদ্ধরা করা হয় তাদের পরবর্তীতে রোমের অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

অগ্নি দুর্ঘটনার পর যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে সেগুলোর মধ্যে দুটি পুরুষের; আর দুটি নারীর। ইতালির স্থানীয় সংবাদমাধ্যমে তথ্য অনুযায়ী, তাদের বয়স ৭৬ থেকে ৮৬ বছরের মধ্যে ছিল। আগুনে পুড়ে নাকি ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তারা মারা গেছেন, সে বিষয়টি নিশ্চিত নয়।

ফায়ার ব্রিগেড তাদের সর্বশেষ তথ্যে জানিয়েছে, হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। কীভাবে এ আগুনের সূত্রপাত হলো এখন সেটি নিরূপণ করা হচ্ছেও বলে জানিয়েছে তারা।

সূত্র: রয়টার্স

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক