গাজার বাসিন্দা: যুক্তরাষ্ট্র না বলা পর্যন্ত যুদ্ধ থামবে না
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

গাজার বাসিন্দা: যুক্তরাষ্ট্র না বলা পর্যন্ত যুদ্ধ থামবে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ১০:৫৯:১৫ পূর্বাহ্ন

গাজার বাসিন্দা: যুক্তরাষ্ট্র না বলা পর্যন্ত যুদ্ধ থামবে না

ছবি: সংগৃহীত


ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান নিয়ে গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হয়। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের একমাত্র ভেটোর কারণে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

গত দুই মাস ধরে দখলদার ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ বিপর্যয় ঠেকাতেই জাতিসংঘের মহাসচিব তার বিশেষ ক্ষমতাবলে নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। গতকাল পরিষদে যখন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছিল, তখন গাজার সাধারণ মানুষ কিছুটা আশা দেখেছিলেন; ইসরায়েলের বর্বরতা বন্ধ হবে। তবে যুক্তরাষ্ট্রের কারণে সেটি ভেস্তে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মার্কিনিদের ভেটো নিয়ে গাজার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছে। সংবাদমাধ্যমটিকে কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভেটো নিয়ে তারা একটুও আশ্চর্য হননি। কারণ তারা জানতেন, যুদ্ধবিরতিতে তারা বাধা দেবেই।

এক নারী বিবিসিকে আক্ষেপ করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র না বলা পর্যন্ত এ যুদ্ধ বন্ধ হবে না।’

আলা-আল-সাকা নামের এক ব্যক্তি বলেছেন, তার মনে হচ্ছে গাজাবাসীকে ‘নম্বর আর ব্রেকিং নিউজ’ হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোকে তিনি ‘প্রহসন’ হিসেবে উল্লেখ করেছেন।

রাফাত আবু দানহে নামের এক বৃদ্ধ বলেছেন, ‘আমি অনেক আশা করেছিলাস প্রস্তাবটি পাস হবে। হয়নি। এতে আমি হতাশ। আমাদের সাথে এখন শুধুমাত্র আল্লাহ আছে। আমরা বিশ্বের সব দেশকে বলছি— পশ্চিমা, আরব— যে আমাদের যুদ্ধবিরতি প্রয়োজন। কারণ আমরা এখন ট্যাজেডির মধ্যে দিয়ে যাচ্ছি।’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ীসহ মোট ১৫টি দেশ রয়েছে। এরমধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে। আর ভোটদান থেকে বিরত ছিল যুক্তরাজ্য।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক