দুবাইয়ে ধুঁকছে ভারত, উড়ছে বাংলাদেশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

দুবাইয়ে ধুঁকছে ভারত, উড়ছে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৩ ১২:২২:৩৯ অপরাহ্ন

দুবাইয়ে ধুঁকছে ভারত, উড়ছে বাংলাদেশ


২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। তবে এরপর বয়সভিত্তিক কোনো আসরে আর সুবিধা করতে পারেনি টাইগার যুবারা। তবে এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এখনও পর্যন্ত অপরাজিত তারা। ইনফর্ম টাইগারদের সামনে এবার শক্তিশালী ভারত। সেমি ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ।

এখনো পর্যন্ত ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০ রান তুলেছে ভারত।

নতুন বলে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের পেসাররা। ওয়াইড থেকে অতিরিক্ত রান দিয়ে বল হাতে ইনিংস শুরু করেছিলেন মারুফ মৃধা। এরপর প্রথম বৈধ ডেলিভারীতে ২ রান খরচ করেছেন এই পেসার। তবে পরের বলেই ঘুরে দাঁড়ান তিনি। দুর্দান্ত এই ইনসুইংয়ে পরাস্ত করেন আদার্শকে। লেগ বিফোরের ফাঁদে পড়ে ২ রান করে সাজঘরে ফিরেছেন এই ওপেনার।

নিজের পরের ওভারে বোলিংয়ে ফিরে আবারও ভারতীয় শিবিরে আঘাত হানেন মারুফ। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলটি লেগ স্টামের ওপর ফুল লেন্থে করেছিলেন মারুফ। সেখানে ফ্লিক করতে গিয়ে ডিফ ফাইন লেগে ধরা পড়েন আর্শিন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১ রান।

নিজের চতুর্থ আর ইনিংসের সপ্তম ওভারে এসে আরো একবার মারুফ 'শো' দেখেছেন ক্রিকেট ভক্তরা! তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে খানিকটা খাটো লেন্থে করেছিলেন মারুফ। জায়গায় দাঁড়িয়ে খোঁচা মেরে উইকেটের পেছনে ধরা পড়েন উদয়। ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

শুরুর ৩ উইকেটের সবকটিই গেছে মারুফের ঝুলিতে। এই পেসারের এমন তাণ্ডবে দিশেহারা ভারতীয় টপ অর্ডার। ১৩ রান তুলতেই সাজঘরে তাদের তিন ব্যাটার।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
সিলেট টেস্টে যে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২