কুয়েতের আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

কুয়েতের আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৩ ১১:১১:৩৩ পূর্বাহ্ন

কুয়েতের আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক


বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এর মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।

রোববার (১৭ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: