সারা দেশে টহলে র‍্যাবের ৪২২ দল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সারা দেশে টহলে র‍্যাবের ৪২২ দল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ১১:৪৫:৩৪ পূর্বাহ্ন

সারা দেশে টহলে র‍্যাবের ৪২২ দল


বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর ডাকা হরতাল কর্মসূচির মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট পেট্রলিংসহ রাজধানীতে ১৩০টি টহল দল মোতায়েন করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব।

পাশাপাশি ঢাকা ছাড়াও সারা দেশে ২৯২টি টইল দল মোতায়েন করেছে র‍্যাব। মোট ৪২২ টহল দল সক্রিয় রয়েছে বলে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে জানিয়েছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: