ভারতের দক্ষিণাঞ্চলে বন্যায় ১০ জনের মৃত্যু
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

ভারতের দক্ষিণাঞ্চলে বন্যায় ১০ জনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৩ ০৯:১৪:১৯ পূর্বাহ্ন

ভারতের দক্ষিণাঞ্চলে বন্যায় ১০ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত


ভারতের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। একই অঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক বন্যা শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর সেখানে ফের এমন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল। বুধবার স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, বন্যার পানিতে তামিলনাড়ু রাজ্যের অনেক রাস্তা ডুবে গেছে। ফলে বিভিন্ন স্থানে শত শত লোক আটকা পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিমানবাহিনী আটকে পড়া মানুষের জন্য ১০ টন খাদ্য সামগ্রী জরুরিভাবে সরবরাহ করেছে। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার ভিডিও ফুটেজে আশপাশের পুরো এলাকা পানির নিচে ও উদ্ধারকর্মীদের নৌকা ব্যবহার করতে দেখা যাচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রের খবরে বলা হয়ছে, তামিলনাড়ুর মুখ্য সচিব শিব দাস মীনা বলেছেন, এ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১২ হাজার ৬০০ মানুষ বাধ্য হয়ে নিরাপদ স্থানে চলে গেছে।

সামাজিক গণমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাজ্যের গভর্নর বলেছেন, থুথুকুড়ি ও তিরুয়েলভেলিসহ আরও অনেক জেলার পরিস্থিতি ‘ভয়াবহ’ রূপ নিয়েছে।

তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী এম. কে. স্ত্যালিন বলেন, সেখানে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাতের কারণে মানুষের চলাচলের ও জীবনজীবিকার ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় মিচাংয়ের আঘাতে কমপক্ষে আটজন নিহত হওয়ার ঠিক দুই সপ্তাহ পর এ ভারী বৃষ্টিপাত হয়। ঝড়টি গত ৬ ডিসেম্বর তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশ রাজ্যে আঘাত হেনেছিল।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক