প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডোয় ট্রাম্পকে অযোগ্য ঘোষণা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডোয় ট্রাম্পকে অযোগ্য ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৩ ০১:০০:০৫ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডোয় ট্রাম্পকে অযোগ্য ঘোষণা

ছবি: সংগৃহীত


২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে যে তাণ্ডব চালিয়েছিল তার ফল ভুগতে হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ক্যাপিটল হিলে দাঙ্গার ওই ঘটনায় কলোরাডোর সর্বোচ্চ আদালত আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করে ঐতিহাসিক রায় দিয়েছেন। এর ফলে ওই রাজ্যে থেকে তিনি আর ভোটে অংশ নিতে পারবেন না।

কলোরাডোর সুপ্রিম কোর্টের সাত সদস্যের বিচারক বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সংবিধানের যে ধারায় রায় দেওয়া হয়েছে, তা সচরাচর ব্যবহার হয় না। শুধু তাই নয়, ট্রাম্পের বিরুদ্ধে যে ধারা ব্যবহার করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগে কোনো প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার করা হয়নি।

যুক্তরাষ্ট্রের সংবিধানের বিরল ওই বিধানে বলা আছে, কোনো কর্মকর্তা যদি বিপ্লব বা বিদ্রোহে জড়িয়ে পড়েন, তবে তাকে পদে থাকতে দেওয়া হবে না। ওই বিধানের ভিত্তিতেই ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন আদালত।

কলোরাডো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাপিটল হিল হামলায় প্ররোচনা দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের যে ভূমিকা ছিল, সে জন্যই তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে। যদিও ট্রাম্পের প্রচার টিমের পক্ষ থেকে বলা হয়েছে- চূড়ান্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন কলোরাডোর সুপ্রিম কোর্ট।

কলোরাডোর সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্টে আপিল করবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর ট্রাম্প যাতে আবেদন করতে পারেন, সে জন্য কমপক্ষে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত রায় কার্যকর হবে না বলে জানিয়েছেন কলোরাডোর সুপ্রিম কোর্ট।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক