ভারতের মণিপুরে ৮৭ জনকে গণকবর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

ভারতের মণিপুরে ৮৭ জনকে গণকবর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৩ ০১:১৪:২৩ পূর্বাহ্ন

ভারতের মণিপুরে ৮৭ জনকে গণকবর


ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে উপজাতীয় গোষ্ঠীগুলোর এক বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয় বছরের মাঝামাঝি সময়ে। এরপর দফায় দফায় সহিংসতা হয়েছে ওই রাজ্যে।  

ওই সহিংসতায় প্রাণ হারানো কুকি-জো জনজাতি গোষ্ঠীর ৮৭ জনকে গণকবর দেওয়া হলো বুধবার। তাদের মধ্যে রয়েছে এক মাসের একটি শিশুও। প্রায় আট মাস আগে তাদের মৃত্যু হয়।   

পুলিশ জানায়, বিভিন্ন জেলার হাসপাতালের মর্গে দেহগুলো রাখা ছিল এত দিন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, সে জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই গণকবর দেওয়া হয়। জারি করা হয় ১৪৪ ধারা। এর আগে গত ১৫ ডিসেম্বর একইভাবে ১৯ জনকে গণকবর দেওয়া হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক