নাশকতা প্রতিরোধে দুই ট্রেনে র‍্যাবের তল্লাশি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

নাশকতা প্রতিরোধে দুই ট্রেনে র‍্যাবের তল্লাশি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৩ ১২:২১:৪৪ অপরাহ্ন

নাশকতা প্রতিরোধে দুই ট্রেনে র‍্যাবের তল্লাশি


নাশকতা প্রতিরোধে দুটি ট্রেনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে র‍্যাব-৩। এসময় কর্ণফুলী ও জামালপুর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি করা হয়।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন দুটিতে তল্লাশি করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-৩ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন।

তিনি জানান, সোমবার র‍্যাব-৩ এর একটি দল কমলাপুর রেলওয়ে স্টেশনে নাশকতা প্রতিরোধে কর্ণফুলী এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায়। এ সময় যাত্রীদেরও তল্লাশি করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: