সিলেটের নগরীর লামাবাজারে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সিলেটের নগরীর লামাবাজারে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৩ ০৪:০৯:১৩ পূর্বাহ্ন

সিলেটের নগরীর লামাবাজারে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ

ছবি সংগৃহীত


সিলেট নগরীর লামাবাজারে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (২৬জুন) সকাল ১১টার দিকে লামাবাজারস্থ মদন মোহন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের চালক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।  

খবর পেয়ে লামাবাজার পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট নগরীর লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।প্রাথমিক অবস্থায় আমি জেনেছি দুই গাড়ির চালক আহত হয়েছেন।বিস্তারিত পরে জানানো হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক