কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের পিতার ইন্তেকাল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের পিতার ইন্তেকাল

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৪ ০৮:৪৩:০৬ পূর্বাহ্ন

কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের পিতার ইন্তেকাল

কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের পিতার ইন্তেকাল।


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক খান সাহেদের পিতা আলহাজ্ব হাফিজ মহসিন খান আর নেই। 

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট ওয়েসিস হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি---রাজিউন। 

তিনি কুলাউড়া আত্তরখান হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ছাড়াও উপজেলা আল ইসলার সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল ও পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: