মৌলভীবাজারে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ০৭:৩২:১১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা।


মৌলভীবাজারের সদর উপজেলার  ৩ টি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার মৌলভীবাজার সদর উপজেলার শমসেরনগর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য ও রেস্টুরেন্টে সচেতনতামূলক মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

অভিযানে মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর রোডে অবস্থিত সিটি ফুডকে ২০ হাজার টাকা, দয়াল ভান্ডারকে ১ হাজার টাকা, আনার মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: