যমজ দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার দায়ে সেই মায়ের বিরুদ্ধে ‘হত্যা মামলা’
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

যমজ দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার দায়ে সেই মায়ের বিরুদ্ধে ‘হত্যা মামলা’

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০৬:২২:৩৯ পূর্বাহ্ন

যমজ দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার দায়ে সেই মায়ের বিরুদ্ধে ‘হত্যা মামলা’

নিহত দুই সন্তান।


মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের দুই যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা রিমা বেগমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি জানান, রবিবার রাতে শিশু দুটির চাচা বাদশা মিয়া বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামি দেখানো হয়েছে ওই দুই শিশুর মা রিমা বেগমকে। তাকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি মোহাম্মদ আলী মাহমুদ আরও জানান, মামলায় বাদশা মিয়া উল্লেখ করেছেন- বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী তার ছোটভাই বাচ্চু মিয়ার ৪ বছরের যমজ ২ ছেলে রাদিয়ান আহমদ ও রাইয়ান আহমদকে রবিবার (২১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রিমা বেগম পানিতে চুবিয়ে হত্যা করেন।

উল্লেখ্য, মৌলভীবাজারের কুলাউড়ায় যমজ দুই শিশুসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে রিমা বেগম নামে এক মায়ের বিরুদ্ধে। রোববার ভোরে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: