কোম্পানীগঞ্জে চার মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে চার মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৮:২৯:৩৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে চার মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ছবি : নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চার মামলার গ্রেফতারি পরোয়ানাসহ ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাছির উদ্দিনকে (৩২) পুলিশ গ্রেফতার করেছে। রোববার দুপুরে উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের কায়েতগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নাছির উদ্দিন কায়েতগাঁও গ্রামের মনির উদ্দিনের পুত্র। 

কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক গোপেশ দাস, উপপরিদর্শক সুরঞ্জিত তালুকদার ও উপপরিদর্শক মাসুদ আহমেদসহ পুলিশের একটি টিম নাছির উদ্দিনকে গ্রেফতার করে। সিলেট দায়রা জজ আদালত হতে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট ১৮৮১ এর চারটি মামলায় নাছির উদ্দিনকে তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেন।

আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।

এম সি



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪