বাংলাদেশ-আফগানিস্তান : ওয়ানডে পরিসংখ্যানে কারা এগিয়ে?
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বাংলাদেশ-আফগানিস্তান : ওয়ানডে পরিসংখ্যানে কারা এগিয়ে?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৩ ১২:০৩:৫৮ অপরাহ্ন

বাংলাদেশ-আফগানিস্তান : ওয়ানডে পরিসংখ্যানে কারা এগিয়ে?

ছবি সংগৃহীত


আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ দল। দুই দলের সামনে লক্ষ্য এবার ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় মুখোমুখি হবে দুই দল। 

আফগানদের বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় তামিম ইকবালের দল। ওয়ানডে ফরম্যাটে আফগানরা শক্তিশালী হলেও জয়ের বিকল্প ভাবছে না স্বাগতিকরা। অন্যদিকে, টেস্টে হারের পর ওয়ানডেতে পূর্ণ শক্তির দল নিয়েই এসেছে আফগানরা। দলে আছে রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিবসহ পরিচিত সব মুখ। স্পিন ও পেস বোলিং অ্যাটাক বিশ্বমানের হওয়ায় জয় ভিন্ন অন্য কোনো কিছু ভাবছে না সফরকারীরা। 

পরিসংখ্যানে কারা এগিয়ে?

ওয়ানডে র‍্যাঙ্কিং কিংবা জয়ের পরিসংখ্যানে আফগানদের চেয়ে এগিয়েই আছে বাংলাদেশ। আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে সাতে আছে বাংলাদেশ, আর তালিকায় নবম স্থানে আফগানরা। এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হয়েছে ১১ বার। এর মধ্যে বাংলাদেশের জয় ৭টি, আর আফগানিস্তানের ৪টি। 

অবশ্য এ দুই দলের প্রথম দেখায় জয় পেয়েছিল আফগানিস্তান। ২০১৪ সালে ফতুল্লায় বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছিল আফগানরা। বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার শেষ দেখাতেও জয় পেয়েছে আফগানরা। ২০২২ সালে ওয়ানডেতে শেষ বারের দেখায় ৭ উইকেটে জয় পেয়েছিল আফগানরা। 

ঘরের মাঠেও এগিয়ে বাংলাদেশ। ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ৭ ম্যাচ খেলেছে টাইগাররা; তাতে বাংলাদেশের জয় চারটি, আফগানদের তিনটি।

মাইলফলকের হাতছানি

#দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে আর ২ উইকেট দরকার সাকিব আল হাসানের

# বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ২৫০ ওয়ানডের মাইলফলক ছুঁতে মুশফিকুর রহিমকে খেলতে হবে সিরিজের অন্তত আর দুটি ম্যাচ 

#আর ৪ উইকেট পেলেই বাংলাদেশের চতুর্থ খেলোয়াড় হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক ছোঁবেন মুস্তাফিজুর রহমান

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক