কমলগঞ্জে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

কমলগঞ্জে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ১২:০২:০৩ অপরাহ্ন

কমলগঞ্জে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

ছবি : নিজস্ব


মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত। বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

মঙ্গলবার(৩০ জানুয়ারী) কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, প্রমুখ

এম সি



শীর্ষ সংবাদ: