কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৪ ০৮:০৭:৪০ পূর্বাহ্ন

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিকী ছবি


মৌলভীবাজারে কুলাউড়ায় কাঠ বোঝাই পাওয়ার টিলার উল্টে ইমান (৩৫) নামক এক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার কর্মধা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ ও স্থানীয় লোকজন জানান, দুপুরে কাঠবোঝাই একটি পাওয়ার ট্রিলার রবিরবাজার আসার পথে উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে কাঠ বোঝাই পাওয়ার টিলারে চাপা পড়ে গুরুতর আহত হন চালক ইমান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রবিরবাজারে ডাক্তারের কাছে নিলে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: