কমলগঞ্জের কামুদপুর ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

কমলগঞ্জের কামুদপুর ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০৮:৫১:৫১ পূর্বাহ্ন

কমলগঞ্জের কামুদপুর ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কমলগঞ্জের কামুদপুর ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।


কমলগঞ্জের কামুদপুর ফটবল প্রিমিয়ার লীগ ২০২৩-২০২৪ এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আলী স্মৃতি স্পোর্টিং ক্লাবের আয়োজনে ২ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে দক্ষিন কামুদপুর মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদনী। 

আলীনগর ইউপি সাবেক চেয়ারম্যান ফজলুল হক বাদশার সভাপতিত্বে ও খান মোহাম্মদ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক পবিত্র শেখর দাস, সাংবাদিক শাহীন আহমেদ। 

বক্তব্য রাখেন মোহাম্মদ আলী স্মৃতি স্পোর্টিং ক্লাবের সভাপতি আবুল হোসেন, কামুদপুর সমাজকল্যান পরিষদের সভাপতি মিজানুর রহমান। খেলায় ফ্রেন্ডস ক্লাব কামুদপুর ৪-০ গোলে ভাই ভাই রিরিয়ানী হাউজ কামুদপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ান দলকে ফ্রিজ এবং রানার্স আপ দলকে টিভি প্রদান করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: