আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ১২:১৭:২৪ অপরাহ্ন

আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠিত


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারী) উপজেলার আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ এর আয়োজনে সকাল ১১টা থেকে অনুষ্টান শুরু হয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত চলে এ অনুষ্টান। পরে অনুষ্টানে অংশগ্রহনকারী ছাত্রীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার  প্রদানের মধ্যে অনুষ্টানের সমাপ্ত হয়।


আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভার্ণিং বডি সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল। 


এছাড়াও উপস্থিত ছিলেন জনতা ব্যাংক কুলাউড়ার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. সালাহউদ্দিন, গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


দুই দিনের অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারী ছাত্রীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার প্রদানের মধ্যে অনুষ্টানের সমাপ্ত হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: