জাতীয় পর্যায়ে ক্বেরাত প্রতিযোগিতায় তৃতীয় হলেন বড়লেখার আরিকা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

জাতীয় পর্যায়ে ক্বেরাত প্রতিযোগিতায় তৃতীয় হলেন বড়লেখার আরিকা

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ০৮:১৫:৩৩ পূর্বাহ্ন

জাতীয় পর্যায়ে ক্বেরাত প্রতিযোগিতায় তৃতীয় হলেন বড়লেখার আরিকা

ছবি : নিজস্ব


জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় ক্বেরাত ইভেন্টে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে বড়লেখার আরিকা ফাইরুজ। সে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের সপ্তম শ্রেণির মেধাবি ছাত্রী এবং বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মেডিকেল অফিসার দীদার মাসুদ ও পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ইংরেজি বিষয়ের প্রভাষক হাসিনা আক্তারের বড় মেয়ে।

বাংলাদেশ স্কাউটসের পরিচালনা এবং স্পেশাল ইভেন্টস বিভাগের ব্যবস্থাপনায় ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিচারকমন্ডলি ৪ ফেব্রুয়ারি জাতীয় এই প্রতিযোগিতার অফিসিয়ালি ফলাফল ঘোষণা করেন।

আরিকা ফাইরুজ মৌলভীবাজার জেলা ও আঞ্চলিক (বিভাগ) পর্যায়ে প্রথমস্থান অর্জন করে। অতঃপর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে সে তৃতীয় স্থান অধিকার করেছে। প্রসঙ্গত, সংগীত, মুকাভিনয়, নৃত্য (কাব ও স্কাউট) যন্ত্রসংগীত, বাংলাভাষায় উপস্থাপনা, আবৃত্তি, ক্বেরাত এবং আযান বিষয়ের উপর বাংলাদেশ স্কাউটস জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করে।


এম সি



শীর্ষ সংবাদ: