বড়লেখায় ৩২৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

বড়লেখায় ৩২৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ০৬:৪৫:৪৫ পূর্বাহ্ন

বড়লেখায় ৩২৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার


মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যবসায়ি দম্পতি খলিলুর রহমান ও সফিরুন নেছাকে গ্রেফতার করেছে। রাত সাড়ে ৯টায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তীর দিক নির্দেশনায় বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই জাহেদ আহমদ, এসআই আতাউর রহমান, এসআই মাসুদ পারভেজ, এসআই স্বপন কান্তি দাস সহ একদল পুলিশ পৌরশহরের মহুবন্দ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ি খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী খলিলুর রহমান ও তার স্ত্রী সফিরুন নেছাকে পুলিশ গ্রেফতার করে।

ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের গোপন সংবাদে মাদক ব্যবসায়ি খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশি করে পুলিশ তাদের হেফাজত থেকে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: