কমলগঞ্জের ৪ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিলো ৩ হাজার ৪শত ৩৬ জন পরীক্ষার্থী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

কমলগঞ্জের ৪ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিলো ৩ হাজার ৪শত ৩৬ জন পরীক্ষার্থী

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০২/২০২৪ ০৫:৪৪:৫৬ পূর্বাহ্ন

কমলগঞ্জের ৪ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিলো ৩ হাজার ৪শত ৩৬ জন পরীক্ষার্থী

কমলগঞ্জের একটি পরীক্ষা কেন্দ্রের দৃশ্য - জৈন্তা বার্তা


মৌলভীবাজারের কমলগঞ্জের ৪টি পরীক্ষা কেন্দ্রের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩ হাজার ৪শত ৩৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে ২০২৪ সনের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর কমলগঞ্জে এসএসসি ও সমমানের মোট ৩ হাজার ৪শত ৩৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১ হাজার ৯১ জন, শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৬৯৪ জন, আদমপুরের তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৮৭৪ জন ও মুন্সীবাজারের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৭৭৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে পরীক্ষায়। 

এছাড়া সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসায় এসএসসি সমমানের পরীক্ষায় ৩৮৯ জন ও কারিগরি শিক্ষায় ৩৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন জানান, ‘সব মিলিয়ে এসএসসি ও সমানের কমলগঞ্জে মোট ৩ হাজার ৪শত ৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে।


জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: