ধর্মপাশায় আ.লীগের উদ্যোগে সংসদ সদস্য রনজিত সরকারকে গণসংবর্ধনা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ধর্মপাশায় আ.লীগের উদ্যোগে সংসদ সদস্য রনজিত সরকারকে গণসংবর্ধনা

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০২/২০২৪ ০৮:১৬:০১ পূর্বাহ্ন

ধর্মপাশায় আ.লীগের উদ্যোগে সংসদ সদস্য রনজিত সরকারকে গণসংবর্ধনা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকারকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ফেব্রুয়ারী) বিকেল তিনটার দিকে বঙ্গবন্ধু চত্বরে এ গণ-সংবর্ধনার আয়োজন করেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি  আবদুল হাই তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান নোমান বখত পলিন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শেফু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনলবর্ষী বক্তা বাবু অমল কর, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  আলমগীর খোকন, সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা প্রমুখ।

অনুষ্ঠানে নব নির্বাচিত সংসদ সদস্যকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দেওয়া হয়।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গণসংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ