ধলাই নদীতে বারকি শ্রমিক নিখোঁজ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

ধলাই নদীতে বারকি শ্রমিক নিখোঁজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৩ ০৫:১৭:৫২ পূর্বাহ্ন

ধলাই নদীতে বারকি শ্রমিক নিখোঁজ

ছবি সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে অফিক মিয়া (৪৩) নামে এক বারকি শ্রমিক নিখোঁজ হয়েছেন। তিনি কালীবাড়ি গ্রামের মৃত্যু হাজী মুহিবুর রহমানের ছেলে।

শুক্রবার (০৭ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে ধলাই নদীর উৎসমুখে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, অফিক মিয়া রাতে বারকি নৌকা নিয়ে ধলাই নদী থেকে পাথর আনতে যায়। পাথর নিয়ে আসার সময় মাঝ নদীতে নৌকা ডুবে যায়। এ সময় তার সাথে থাকা ৩জন সাঁতারে নদীর পাড়ে উঠতে পারলেও অফিক মিয়া আসতে পারেন নি। শনিবার সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

উদ্ধার অভিযানে থাকা পুলিশের এএসআই মাহফুজুর রহমান জানান, রাতে একজন লোক পানিতে ডুবে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক