ব্রিটেনের কিং চার্লসের বাড়িতে আমন্ত্রিত বাংলাদেশী বংশদ্ভুত স্কুল শিক্ষার্থী আলীনা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

ব্রিটেনের কিং চার্লসের বাড়িতে আমন্ত্রিত বাংলাদেশী বংশদ্ভুত স্কুল শিক্ষার্থী আলীনা

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০৫:৩৩:৩৮ পূর্বাহ্ন

ব্রিটেনের কিং চার্লসের বাড়িতে আমন্ত্রিত বাংলাদেশী বংশদ্ভুত স্কুল শিক্ষার্থী আলীনা

ব্রিটেনের কিং চার্লসের বাড়িতে আমন্ত্রিত স্কুল শিক্ষার্থী আলীনা


ব্রিটেনের রাজা কিং চার্লস এর বাস ভবন বাকিংহাম প‍্যলেসে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ স্কুল শিক্ষার্থী আলীনা সালাম। কিং চার্লস এর সহধর্মীনি কুইন ক‍্যমিলার আমন্ত্রণে  আগামী ২৮ ফেব্রুয়ারি বুধবার বাকিংহাম প‍্যলেসে যাচ্ছে  আলীনা। সেখানে একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে  কুইন ক‍্যমিলার হাত থেকে পুরষ্কার গ্রহণ করার কথা রয়েছে। 

আলীনা সালাম যুক্তরাজ্যের বার্মিংহাম সিটির জনপ্রিয় সলিসিটর ও কমিউনিটি ব‍্যক্তিত্ব আব্দুস সালাম মোহাম্মদ মাসুম এর দ্বিতীয় কণ‍্যা। সে কনওয়ে স্কুলের ক্লাস সিক্সের শিক্ষার্থী।  জানতে চাইলে আলীনা সালাম জানান, তার স্কুলে বিবিসি একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে সে উত্তীর্ণ হওয়ায়  কুইন ক‍্যমিলার আমন্ত্রণে সে বাকিংহাম প‍্যলেসে যাওয়ার  আমন্ত্রণ পেয়েছে। ইতিমধ্যে কুইন ক‍্যমিলার আমন্ত্রণ পত্র তার হাতে এসে পৌছেছে। 

আলীনার পিতা সলিসিটর আব্দুস সালাম মোহাম্মদ মাসুম সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদ  এলাকার আদি বাসিন্দা। বতর্মানে তিনি যুক্তরাজ‍্যের বার্মিংহামে স্বপরিবারে বসবাস করে আসছেন। 

মেয়ের সাফল‍্য সম্পর্কে জানতে চাইলে আব্দুস সালাম মোহাম্মদ মাসুম জানান,  সন্তানের এই সাফল‍্যে আমরা গর্বিত। আমার মেয়ে কুইনের আমন্ত্রণে রাজার বাড়িতে যাচ্ছে  এটি নিশ্চয়ই  আমাদের সকলের জন্য গর্বের। তিনি বলেন, শুধু আমাদের পরিবারের জন্য  নয় বাংলাদেশী বংশদ্ভূত সন্তান হিসেবে সে আমাদের গোটা কমিউনিটির জন্য   সম্মান বয়ে এনেছে। বাকিংহাম প‍্যলেস আমাদের  অনেকর জন্য  স্বপ্নের জায়গা হলেও  এই অল্প বয়সে সে তা অর্জন করতে পেরেছে। তিনি দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া কামনা করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ