‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আজ দিশেহারা’
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

তাহিরপুর বিএনপির লিফলেট বিতরণ

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আজ দিশেহারা’

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০৭:৩৪:৫৫ পূর্বাহ্ন

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আজ দিশেহারা’

তাহিরপুর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ।


নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় তাহিরপুর উপজেলা বিএনপির অফিস থেকে বেড় হয়ে পুর্ব বাজার থেকে পশ্চিম বাজার হয়ে উপজেলা চত্বর পর্যন্ত লিফলেট বিতরন করে পুনরায় বি এনপি অফিসের সামনে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়।

সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আনিসুল হক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে এসময় আশপাশের দোকানপাট ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। 

লিফলেট বিতরণ শেষে জেলা বিএনপির সহ সভাপতি আনিসুল হক বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, সারাদেশের মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আজ দিশেহারা। সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমাতে পারছে না। জনসাধারণের দিকে সরকারের নজর নেই। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 

জেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল বলেন, প্রহসনের ডামি নির্বাচন দিয়ে সরকার তার পেটুয়া বাহিনী দিয়ে ক্ষমতায় ঠিকে থাকতে চায় জনগন আজ ফুঁসে উঠেছে এই সরকার পালাবার পথ পাবেনা।

লিফলেট বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহঃ সভাপতি আবুল কালাম, মানবাধিকার সম্পাদক রাখাব উদ্দিন, বিএনপি নেতা সাইদুল কিবরিয়া, বাবরুল হাসান বাবলু, বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হুসেন, গুলেনুর মিয়া, আবুল হুদা,আবুজহর, শিপুল মিয়া, শাজাহান কবির, উপজেলা যুবদল আহব্বায়ক এনামুল হক, সদস্য সচিব আবু সায়েম,দ্বীল মাহমুদ,রতী মিয়া, তবারক মিয়া,তুজাম্মেল হক নাছরুম, সোহাগ মিয়া,জাহাঙ্গীর আলম, বারিক মিয়া, জিয়াউর রহমান আখঞ্জি, মোহাম্মদ আলী, দেবেস তালুকদার, শফিক মিয়া, আবু লিছলাম, নুর মিয়া, স্বেচাসেবক দল সভাপতি শাহিন মিয়া, সদস্য সচিব হাবিব মিয়া,আল আমিন, লিংকন মিয়া, কৃষকদল সদস্য সচিব আবুল কালাম, শবুজ মিয়া,ছাত্রদল আহব্বায়ক আবু হাসান রাসেল, সদস্য সচিব মুন্না, রাব্বিসহ অনেক নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ