সিরিজ হারাকে একদিক থেকে ভালো বলছেন মিরাজ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সিরিজ হারাকে একদিক থেকে ভালো বলছেন মিরাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৩ ০১:০৭:৩৩ পূর্বাহ্ন

সিরিজ হারাকে একদিক থেকে ভালো বলছেন মিরাজ

ছবি সংগৃহীত


বাংলাদেশ ক্রিকেটের সব থেকে পজিটিভ ক্রিকেটার হিসেবে যার নাম শোনা যায় তিনি হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। যে কোনো খারাপ কিছু থেকেও ভালো কিছু খুঁজে বের করার চেষ্টা করেন এই অলরাউন্ডার। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর জানালেন- এই হার একটি দিক থেকে ভালোই হয়েছে।

সিরিজ হারের পর চট্টগ্রামের সংবাদ সম্মেলন কক্ষে হাজির হন মিরাজ। সেখানে এই হারের মধ্যেও ভালো দিকটি খুঁজে নিয়ে বলছিলেন, ‘একটি জিনিস ভালো হয়েছে যে আমাদের কিন্তু সুযোগ আছে। এই সিরিজ হারায় একটি দিক থেকেও ভালোই হয়েছে। আমরা হয়তো হেরেছি। তবে আমাদের কোথায় ঘাটতি আছে, কোথায় উন্নতি করতে হবে, সেসব নিয়ে এখন কাজ করতে পারবো।’

ভারত বিশ্বকাপের এখনো তিন মাস সময় বাকি রয়েছে। যে কারণে এই মুহূর্তে চোখে পড়া যে সব ঘাটতি রয়েছে সেগুলো নিয়ে কাজ করার জন্য যথেষ্ট সময়ও আছে বলে মনে করেন মিরাজ। একইসঙ্গে আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে কীভাবে খেলবে টাইগাররা, কোন বোলারকে টার্গেট করা হবে সেই পরিকল্পনাও এই সময়ে করতে পারবেন বলে মত দেন এই অলরাউন্ডার।

মিরাজ বলছিলেন, ‘যেহেতু বিশ্বকাপ ও এশিয়া কাপে ওদের (আফগানিস্তান) সঙ্গেই খেলা আছে, সেখানে ওদের বিপক্ষে ব্যাটাররা কীভাবে খেলবো, কী পরিকল্পনা সাজাবো, কোন বোলারকে টার্গেট করবো বা কীভাবে আমরা বোলিং করে ওদের ব্যাটারদের থামাতে পারি, এই পরিকল্পনাগুলো করতে পারবো।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক