শাল্লায় নবনির্মিত শহীদ মিনারে সর্ব-মহলের পুষ্পস্তবক অর্পণ।
২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সুনামগঞ্জের শাল্লায় উপজেলা পরিষদের বাহিরে ওয়াটার ট্যাংকের সামনে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলার বিভিন্ন দপ্তর ও মহল। অমর ২১শে ফেব্রুয়ারি। বিশ্বজুড়ে মানুষের নিজ নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের নাম। আজ সেই অমর একুশে, মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাত ১২.০১ মিনিটে প্রথমেই উপজেলা পরিষদ ও প্রশাসন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর থানা প্রশাসন,শাল্লা উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পুষ্পস্তবক অর্পণ করেছেন। একে একে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ব্যাক,আনসার ও ভিডিপি,উপজেলা যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন দপ্তর ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেছেন।
জানা যায় জাতীয় নির্বাচনের আগ মুর্হুতে বদলি হয়ে যাওয়ার আগেই সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব উপজেলা পরিষদ চত্বরে একটি পাবলিক পাঠাগার ও উপজেলা পরিষদের বাহিরে ওয়াটার ট্যাংকের সামনে শাল্লায় সর্ববৃহৎ একটি শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন তিনি।
বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানের একান্ত দিকনির্দেশনায় আজ ২১শে ফেব্রুয়ারী মঙ্গলবার ১২:০১ মিনিটে নবনির্মিত এই শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ
করেছেন শাল্লা উপজেলার বিভিন্ন মহল।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রুয়ারী " আমি কি ভুলিতে পারি" এরকম স্লোগান দিয়ে শহীদ মিনার প্রাঙ্গন ত্যাগ করতে দেখা গেছে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে।
এদিকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে আলোচনা সভা,শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মসজিদ,মন্দিরে প্রার্থনা করা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন শাল্লা উপজেলা প্রশাসন।
জৈন্তাবার্তা/জেএ




