শাল্লায় ভাষা দিবসে আ.লীগের আলোচনা সভা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শাল্লায় ভাষা দিবসে আ.লীগের আলোচনা সভা

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৪ ০২:৪৩:২০ পূর্বাহ্ন

শাল্লায় ভাষা দিবসে আ.লীগের আলোচনা সভা


২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছেন শাল্লা উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে সাবেক ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়ার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় ২১শে ফেব্রুয়ারী বুধবার দুপুর ১টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য প্রদান করেন জেলা যুবলীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাশ,যুবলীগ নেতা লাল আমিন তালুকদার,ছাত্রলীগ নেতা সন্দীপ সরকার সন্দীপ। 

এসময় বক্তারা বলেন আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের এই দিনটি আমাদের প্রতিটি বাঙ্গালির অন্তরে গাঁথা। পাকিস্তানিরা আমাদের মায়ের মুখের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিবাদী দামাল ছেলেরা এই অন্যায়কে কখনো মেনে নিতে পারে নি। মাতৃভাষা রক্ষার্থে আন্দোলনে ঝাপিয়ে পড়েন বাঙ্গালি সমাজ। পাকিস্তানি পাক বাহিনীদের কাছ থেকে আমাদের মাতৃভাষাকে রক্ষা করতে গিয়ে রফিক,বরকত, সালাম,জব্বর সহ সেদিন আরো অনেকেই শহীদ হয়েছেন। বক্তারা বলেন আজকে আমাদের এই মাতৃভাষাকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা ও শহীদ দিবস এখন আন্তর্জাতিকভাবেও পালন করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ