যথাযোগ্য মর্যাদায় তাহিরপুরে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদায় তাহিরপুরে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৪ ০৪:১০:০০ পূর্বাহ্ন

যথাযোগ্য মর্যাদায় তাহিরপুরে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।

বোধবার  অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।  

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ সর্বস্তরের জনগণ।

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের শহীদ  মিনার।

শ্রদ্ধা নিবেদন শেষে  সকাল ১০ টায় বঙ্গবন্ধু কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, একলাছুর রহমান তারা,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, সাংবাদিক রমেন্দ্র ণারায়ন বৈশাখ, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রোকন উদ্দিন প্রমুখ। 

উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি বলেন ১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার দাবিতে রাস্তায় নেমে আসে মানুষ।জারি করা হয় ১৪৪ ধারা।ভেঙে ফেলা হয় শোষকের শৃঙ্খল। রক্তে ভেসে যায় রাজপথ।গুলিতে বিদীর্ণ হয় বুক। শহীদ হন রফিক সালাম জব্বার বরকত  সহ নাম না জানা অনেকেই। ভাষার জন্য প্রাণ দিয়ে ইতিহাস গড়েন তারা।বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ