অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় দোয়ারাবাজারে নারী পুরুষসহ গ্রেপ্তার ৫
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় দোয়ারাবাজারে নারী পুরুষসহ গ্রেপ্তার ৫

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৪ ০৬:২৩:২২ পূর্বাহ্ন

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় দোয়ারাবাজারে নারী পুরুষসহ গ্রেপ্তার ৫

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় দোয়ারাবাজারে নারী পুরুষসহ গ্রেপ্তার ৫।


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউরী গ্রামে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারী পুরুষসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে তাদের স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের বালুক মিয়ার ছেলে রবিউল ইসলাম (২৫), রাঙ্গাউটি গ্রামের আমিন হোসেনের ছেলে জুবায়ের হোসেন (২১), বরইউরী গ্রামের সুরুজ মিয়া স্ত্রী ফিরুজা খাতুন (৪০), সিলেট এসএমপি কোতোয়ালী মডেল থানার কাজির বাজারের  নাদিম হোসেন স্ত্রী মোছাঃ আনোয়ারা বেগম (৩৫) ও শায়েস্তগঞ্জ জেলার মদনপুরের আহম্মদ আলী মেয়ে মুন্নি বেগম (২৮)। 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, রাতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা নারী পুরুষসহ পাঁচ  জানকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তাদের দোয়ারাবাজার থানা পুলিশ উদ্ধার করে। ইতোমধ্যে এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ