বৃষ্টিতে জগন্নাথপুরে হাওরের ফসলরক্ষা বাঁধে ফাটল
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

বৃষ্টিতে জগন্নাথপুরে হাওরের ফসলরক্ষা বাঁধে ফাটল

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০২/২০২৪ ১১:৫১:১২ পূর্বাহ্ন

বৃষ্টিতে জগন্নাথপুরে হাওরের ফসলরক্ষা বাঁধে ফাটল


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মঙ্গলবার রাতের বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধের কয়েকটি প্রকল্পের বাঁধে ফাটল দেখা দিয়েছে। ফলে কৃষকরা ফসল নিয়ে আতঙ্কে ভূগছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব যতন মার্মা নলুয়া ও মইয়ার হাওর পরিদর্শন করে দ্রুত বাঁধের কাজের ত্রুটি শেষ করে কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন। এসময় জগন্নাথপুরের ইউএনও আল বশিরুল ইসলাম,পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী ইরফানুল ইসলাম,উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল উপস্থিত ছিলেন।গতকাল বুধবার নলুয়ার হাওর পরিদর্শন করে দেখা গেছে, নলুয়ার হাওরের দাসনওয়াগাঁও থেকে হালেয়া পর্যন্ত ৩,৪, ৫,৬,৭ নম্বর প্রকল্পের কিছু কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। প্রকল্পের সাথে সম্পৃক্তরা শ্রমিক লাগিয়ে কাজ করছেন।

৬ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আহমেদ আলী বলেন,আমার প্রকল্প এলাকার নদীর তীরের অংশ ধসে পড়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশে বিকল্প বাঁধ নির্মাণের মাধ্যমে ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ করছি। তিনি বলেন, ২১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দে ৫১২ মিটার বেড়িবাঁধের কাজ করছি। আশা করছি নিদিষ্ট সময়ে কাজ শেষ হবে।

হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ শেষ করার কথা। নিয়ম অনুযায়ী কোন বাধের কাজের অগ্রগতি সন্তোষ জনক নয়। এক দিনের বৃষ্টিতে অনেকগুলো বাঁধে ফাটল ও ত্রুটি দেখা দেয়ায় আমরা চিন্তিত। তিনি বলেন নিয়ম অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করতে দাবি জানাই।

পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জানান,বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।আমরা সরেজমিনে হাওর ঘুরে যেসব ত্রুটি রয়েছে সেগুলো নিরসন করতে বলা হয়েছে। তিনি বলেন ৬ ও ৩৩ নম্বর প্রকল্পের বাঁধ ধসে যাওয়ায় কিছু অংশে বিকল্প বাঁধ নির্মাণ করা হচ্ছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ