জগন্নাথপুরে স্কাউটের প্রতিষ্ঠার জন্মদিন উদযাপন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

জগন্নাথপুরে স্কাউটের প্রতিষ্ঠার জন্মদিন উদযাপন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০২/২০২৪ ০৮:৩৮:৫১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে স্কাউটের প্রতিষ্ঠার জন্মদিন উদযাপন


বিশ্ব স্কাউটের জনক রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল বিপি’র ১৬৭ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ স্কাউট সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা’র উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)  এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্কাউট কমিটির কমিটির কমিশনার নজির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও স্কাউট লিডার এমরান আলীর পরিচালনায় আলোচনা সভায় মিলিত হয়। এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্কাউট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল বশিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউট কমিটির সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম রিপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা  মোহাম্মদ মাসুম বিল্লাহ, জেলা স্কাউটের যুগ্ন সম্পাদক মোহাম্মদ আবদুল মালিক। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন সহ কমিশনার আতাহার উদ্দিন, নুরুল হক, আকবর আলি, যুগ্ন সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ সালিক মিয়া,স্কাউট লিডার কাজল বনিক,কাব লিডার শ্যামল চন্দ্র বনিক, সদস্য মনিরুল ইসলাম, সালেহা পারভীন, মুর্শেদুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’জন শিক্ষার্থীর হাতে স্কাউট এর সর্বোচ্চ শাপলা কাপ এওয়ার্ডের সনদ তুলে দেন অতিথিরা।পরে বিপি’র জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ