আমরা চাই সকল বাঙ্গালী শিক্ষিত হোক: এম এ মান্নান এমপি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

আমরা চাই সকল বাঙ্গালী শিক্ষিত হোক: এম এ মান্নান এমপি

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ০৬:১২:৪৪ পূর্বাহ্ন

আমরা চাই সকল বাঙ্গালী শিক্ষিত হোক: এম এ মান্নান এমপি

প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি এম এ মান্নান।


সাবেক পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি বলেছেন, শিক্ষার কোন বিকল্প নেই। আমরা যে কাজগুলো করি এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষাক্ষেত্রে। কারণ এটাই জীবনের চাবিকাঠি। বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এই সরকারের আমলে দেশের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আমরা চাই সকল বাঙ্গালী শিক্ষিত হোক। যাতে কেউ অক্ষরজ্ঞানহীন না থাকে এটাই আমাদের লক্ষ্য। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের হলরুমে ডুংরিয়া উত্তরণ ক্লাবের আয়োজনে এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ 

এম এ মান্নান বলেন, পরিক্ষায় পাস করা বড় নয়। এর আগে মানুষ হতে হবে, ভালো মানুষ। টাকাওয়ালা মানুষ না, শক্তিশালি মানুষ না, অমায়িক মানুষ। সব মানুষকে সম্মান করে সেই মানুষ হতে হবে। এর চেয়ে সম্মানের আর কিছু নেই। আমাদেরকে সব মানুষকে সমান চোখে দেখতে হবে। কাউকে উঁচু কাউকে নিচু দেখলে হবে না। স্রষ্টার সৃষ্টি সব সমান৷ সবাই এক পরিবারের। এই বিষয়ে আমাদের সাবধান হতে হবে। 

সময়ের প্রতি গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, সময়ের কাজ সময়ে করতে হবে। সময়কে নষ্ট করা যাবে না। সময়কে কাজে না লাগাতে পারলে জীবনে উন্নতি করা যাবে না। সুতরাং সময়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে৷ নিজের কাজ নিজে করতে হবে৷এটা জীবনের শিক্ষা। আর আরেকটা বিষয় ভয় পাওয়া যাবে না৷ সাহসের সাথে বাঁধাহীনভাবে সকল কাজ করতে হবে।  

ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মদনমোহন রায়ের সভাপতিত্বে ও শিক্ষার্থী সামা এবং তাহসিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর চন্দ্র পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বছিরুল ইসলাম, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সিনিয়র সহ-সভাপতি ও এম এ মান্নানের পুত্র সাদাত মান্নান অভি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, ডুংরিয়া উত্তরণ ক্লাবের সভাপতি মনিরুজ্জামান বারী সুজন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিতসহ আরও অনেকে। 

অনুষ্ঠানের পরবর্তীতে শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার বৃত্তিপ্রাপ্ত ৭৫ জন শিক্ষার্থীদের মাঝে মেধা তালিকায় প্রথম ও দ্বিতীয় গ্রেডে সার্টিফিকেটসহ পুরস্কারসামগ্রী বিতরণ করেন এম এ মান্নান। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ