সুনামগঞ্জে গোসলের পুকুরে হাঁস চড়ানো নিয়ে দ্বন্দ্বে যুবক খুন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সুনামগঞ্জে গোসলের পুকুরে হাঁস চড়ানো নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ০৬:৪৭:৪৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে গোসলের পুকুরে হাঁস চড়ানো নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

প্রতিকী ছবি


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে গোসলের পুকুরে হাঁস চড়ানো নিয়ে দ্বন্দ্বে রঞ্জিত দাস (২৬) নামে এক যুবক খুন হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পলাশ ইউনিয়নের প্যারিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, গোসলের পুকুরে হাঁস পালনকে কেন্দ্র করে অজিত দাসের সঙ্গে রঞ্জিত দাসের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রঞ্জিত দাস অজিতের হাঁসের পালকে তাড়িয়ে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় অজিত উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে রঞ্জিত দাসের বুকে আঘাত করেন।

এতে গুরুতর আহত রঞ্জিত দাসকে উদ্ধার করে বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রঞ্জিত দাসের মা দুলুপতি রানী দাস বলেন, অজিত তাদের বাড়ির গোসলের পুকুরের জোরপূর্বক নিয়মিত হাঁস লালন পালন করে আসছিলেন। বাধা দেয়া হলেও তিনি অগ্রাহ্য করে প্রতিদিন হাঁস নিয়ে পুকুরে আসতেন। ফলে মানুষের গোসলের পানি দূষিত হয়ে যায়। গায়ে চুলকানিসহ নানা রোগ হয়। এ নিয়ে অজিতকে বারবার বিষয়টি বলার পরেও তিনি গায়ের জোরে হাঁস নিয়ে পুকুরে পালনের জন্য আসেন। আজও হাঁস নিয়ে আসলে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা জয়দেব দাস বলেন, অজিত দাসকে নিষেধ করার পরেও তিনি হাঁস নিয়ে আসলে রঞ্জিত তা তাড়িয়ে বাড়ি নিয়ে যায়। এরপর অজিত দাস ধারালো অস্ত্র দিয়ে ছেলের বুকে আঘাত করে গুরুতর আহত করে। কয়েক বছর আগেও একই গ্রামের এক কৃষকের  হাত পায়ের  রগ কেটে দিয়েছিলো অজিত ও তারব পরিবারের সদস্যরা।

বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ