জামালগঞ্জে মেছো বাঘ উদ্ধার, বনবিভাগে হস্তান্তর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

জামালগঞ্জে মেছো বাঘ উদ্ধার, বনবিভাগে হস্তান্তর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৩ ১০:১৮:০৪ পূর্বাহ্ন

জামালগঞ্জে মেছো বাঘ উদ্ধার, বনবিভাগে হস্তান্তর

ছবি সংগৃহীত


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় লোকালয় থেকে একটি মেছো বাঘ আটক করে স্কুল কলেজের ছাত্ররা। শনিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের ইউসুফ নগর গ্রাম থেকে মেছো বাঘটি আটক করে গণমাধ্যম কর্মীর মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রাণাকে জানান। তিনি উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। পরে গণমাধ্যম কর্মীর মাধ্যমে ছেলেরা প্রানী সম্পদ কর্মকর্তার নিকট বাঘটি হস্তান্তর করেন। 

উপজেলার আলা উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র জনি, ইমরান, আদিল জানান শনিবার বিকালে এলাকায় একটি মেছো বাঘ ডুকে পড়লে পুরো এলাকায় আতংকে ছড়িয়ে পরে। আমরা খবর পেয়ে গ্রামবাসীর সহযোগীতায় বাঘটিকে আটক করি। পরে সিনিয়র সাংবাদিকের মাধ্যমে ইউএনও স্যারকে জানালে তিনি উপজেলা প্রানী সম্পদ অফিসারের নিকট দিতে বলেন। 

উপজেলা প্রানী সম্পদক কর্মকর্তা ডা: আবুল কাসেম বলেন, ইউএনও স্যারের নির্দেশে বাঘটিকে আমার অফিসে রাখা হয়। দুপুরে সুনামগঞ্জ বণবিভাগ কার্যালয় থেকে আব্দুল হক নামের একজন লোক এসে বাঘটিকে নিয়ে যায়। 

এব্যাপারে সুনামগঞ্জ বণবিভাগ কর্মকর্তা সাদ উদ্দিন আহম্মদ বলেন জামালগঞ্জে স্থানীয়দের আটক করা মেছো বাঘটি আমার অফিসের লোকজনের মাধ্যমে আনা হয়েছে। এটিকে ঔষধপত্র খাওয়ায়ে মৌলভী বাজার বন্যপ্রাণী বিভাগে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ