দিরাইয়ে অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৪ ১২:০২:৪৭ অপরাহ্ন

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত


সুনামগঞ্জের দিরাইয়ে রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ টি দোকান ভস্মীভূত হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাজারের ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মাস্টার আলী, বিমল তালুকদার, তাজুল হক, বদরুল আলম, নোমান মিয়া, নাজমুল,  জাবেল, হাবিব, রফিক, দীলিপ। স্থানীয় লোকজন জানান, কৃষি ব্যাংকের পাশে মার্কেটে আগুন দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তবুও আশেপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।এরপর আশপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষ বাজারে এসে প্রাণপণ চেষ্টা করে ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে শেষ রক্ষা হয়নি, এর মধ্যেই বড় বড় ১০টি দোকান ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিস দ্রুত তাদের টিম নিয়ে রওনা দেয় ঘটনাস্থলে। কিন্তু বিপত্তি বাঁধে বেহাল রাস্তায় যেকারণে শনিবার রাতে ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি আসলেও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার বলেন, ঠিক কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিছুই বলতে পারছি না। নিমিষের মধ্যে বাজারের কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী ও ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। এতে আনুমানিক প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাড়োনা করা হচ্ছে । আগুন নেভানোর সময় তিনজন আহত হয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ