দিরাইয়ে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

দিরাইয়ে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৪ ০৫:৪৯:১৯ পূর্বাহ্ন

দিরাইয়ে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জাহিদুল ইসলাম পাপন।


সুনামগঞ্জের দিরাইয়ে জাহিদুল ইসলাম পাপন (২৪) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে  উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনারায়নপুর নিজ বসত বাড়ির পিছন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জাহিদুল ইসলাম রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এন্ড কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শ্রীনারায়নপুর গ্রামের সজলু মিয়া ছেলে।

নিহতের বড় ভাই ননু মিয়া বলেন, আমার ভাই জাহিদুল প্রতিদিনের মতোই রাতের খাবার খেয়ে মাকে বলেছিল শবেবরাতের রোজা রাখবে বলে নিজ ঘরে ঘুমাতে যায়। রাত দুইটার দিকে আমি প্রস্রাব করতে বের হলে দেখতে পাই তার ঘরের দরজা খোলা সে ঘরে নেই। তাকে না পেয়ে পরিবারের সবাইকে ডাকাডাকি করে খুঁজতে বের হই। খুঁজাখুঁজির একপর্যায় ভোর রাতে বাড়ির পশ্চিম দিকে করচ গাছে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ