জগন্নাথপুরে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

জগন্নাথপুরে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৪ ০৮:১২:২৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হেকিমের বিরুদ্ধে গভর্নিং কমিটি গঠনে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে গত বছরের ২ অক্টোবর ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ নিকট মাদ্রাসার দাতা সদস্য শাহনাজ মিয়া অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযাগ করেন।

শাহনাজ মিয়া বলেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হেকিম মাদ্রাসার গভর্নিং কমিটি গঠনে অনেক অনিয়ম ও দুর্নীতি করেছেন। পূর্ণাঙ্গ কমিটি না থাকা সত্ত্বেও অধ্যক্ষ তাহার মনগড়া মত কার্যক্রম চালিয়ে ব্যাংক থেকে টাকা তুলে আত্মাসাৎ করে আসছেন। অধ্যক্ষের এসব অনিয়ম দুর্নীতির ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, সরেজমিনে তদন্ত করে কয়েকজনের বক্তব্য নিয়েছি। তদন্ত প্রতিবেদন তৈরি প্রক্রিয়াধীন রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ