জগন্নাথপুরে অপরিকল্পিত বাঁধ, বৃষ্টিতে ডুবছে ফসল
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

জগন্নাথপুরে অপরিকল্পিত বাঁধ, বৃষ্টিতে ডুবছে ফসল

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০১:২২:৫৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অপরিকল্পিত বাঁধ, বৃষ্টিতে ডুবছে ফসল

১০টি স্যালোমেশিন লাগিয়ে পানি নিস্কাশনের কাজ চলছে


সুনামগঞ্জের জগন্নাথপুরের পিংলার হাওরের কমপক্ষে ১ হাজার হেক্টর বোরো ফসল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এসব ফসল রক্ষায় গত দুইদিন ধরে এক প্রবাসীর অর্থায়নে ১০টি স্যালোমেশিন লাগিয়ে পানি নিস্কাশনের কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত ফসলরক্ষা বাঁধের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে কৃষকরা দাবি করেছেন।

কৃষকরা জানান, উপজেলার তৃতীয় বৃহৎতম হাওর হিসেবে পরিচিত পিংলার হাওরে এবার ১১০৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। গত তিন দিনের ভারি বর্ষণে পিংলার হাওরের প্রায় এক হাজার হেক্টর বোরোধান পানিতে তলিয়ে যায়। পিংলার কাড়া বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের কোন সুযোগ না থাকায় বৃষ্টির পানিতে এ ফসল তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর পিংলার হাওরের পিআইসি কমিটির সভাপতি সফিকুল হক বলেন, পিংলার হাওরে কয়েক গ্রামের হাজারো কৃষক বোরোধান আবাদ করেছেন। ভারিবৃষ্টিতে (ডোবরার পানি) তে অধিকাংশ জমি তলিয়ে গেছে। গত দুই দিন ধরে জগন্নাথপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী এম এ কাদিরের আর্থিক সহযোগিতায় ১০টি স্যালো মেশিন লাগিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে। তিনি বলেন, পানি নিস্কাশনের জন্য বাঁধ নির্মাণকালে একটি পাইপ দেওয়া হয়েছিল, সেটি কাজ না করায় পানি নিস্কাশন হচ্ছে না।

যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জগন্নাথপুর গ্রামের বাসিন্দা এম এ কাদির বলেন, কৃষকদের কষ্ট দেখে গেল ৪৮ ঘণ্টায় ১০টি স্যালোমেশিন লাগিয়ে পিংলার হাওর থেকে পানি কমানোর মাধ্যমে ফসল রক্ষার চেষ্টা করছেন। তিনি পাউবোর অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে কৃষকরা সমস্যায় পড়েছে উল্লেখ কেও, পিংলার বাঁধে একটা স্লুইস গেট নির্মাণের দাবি জানান।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, পিংলার হাওর সরেজমিনে পরিদর্শন করে কৃষকদের দাবির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাউবোর প্রকৌশলীকে জানিয়েছি। আশা করছি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল বলেন, উপজেলা ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পদক্ষেপ নেবো। তাৎক্ষণিকভাবে প্রবাসীর উদ্যাগে স্যালো মেশিন লাগিয়ে পানি নিস্কাশন প্রশংসনীয় উদ্যোগ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ