স্থানীয় সরকার দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

স্থানীয় সরকার দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০১:৩২:৪৯ পূর্বাহ্ন

স্থানীয় সরকার দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা


'স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, প্রানীসম্পদ কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন,স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডাঃ তারিক জামিল অপু, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহসান শাহিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি নুরুল হক, ও ইউপি সচিব অজিত কুমার রায়  প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ