শায়েস্তাগঞ্জে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০২:৫২:১৭ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে ও জাইকার প্রতিনিধি নিশিত বরনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তার আক্তার, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিববিয়া চৌধুরী বেলাল।

এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, প্রবীন আওয়ামীলীগ নেতা শেখ মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী প্রমুখ।পরে পরিসংখ্যান দিবসের আলোচনা সভাও অনু্ষ্ঠিত হয়।

এ দিবসটি উপলক্ষে শায়েস্তাগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার - পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ