তাহিরপুরে মদের চালানসহ চার যুবক আটক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

তাহিরপুরে মদের চালানসহ চার যুবক আটক

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০৪:৪৮:৫৫ পূর্বাহ্ন

তাহিরপুরে মদের চালানসহ চার যুবক আটক

তাহিরপুরে মদের চালানসহ চার যুবক আটক।


সুনামগঞ্জের তাহিরপুরে ভারত থেকে চোরাই পথে আসা লক্ষাধিক টাকার বিক্রয় নিষিদ্ধ ভারতীয় মদের চালানসহ চার যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের বালুচর থেকে বস্তাভর্তি ২শ ৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতলসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম (১৯), মোরশেদপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে হযরত আলী (২৬), আমিনুল ইসলামের ছেলে ইউনুস আলী (২০) ও উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে দীন ইসলাম (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা দুটি ভাগে বিভক্ত হয়ে লাউড়েরগড় বাজারে একটি দল ও যাদুকাটা নদীর পাড়ে অবস্থান নেয়। পরে মোদেরগাঁও বালুচরে এক সঙ্গে অভিযান চালিয়ে মদের চালানসহ চার যুবককে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ