দোয়ারাবাজারে জাল টাকা তৈরির মেশিনসহ আটক ২
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

দোয়ারাবাজারে জাল টাকা তৈরির মেশিনসহ আটক ২

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০৫:৩৭:১৩ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে জাল টাকা তৈরির মেশিনসহ আটক ২

দোয়ারাবাজারে জাল টাকা তৈরির মেশিনসহ আটক ২।


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিপুল পরিমাণ জাল নোট ও জালটাকা তৈরির প্রিন্টার (মেশিন) সহ দুইজনকে আটক করেছে পুলিশ। 

আটককৃত হলেন, দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামের মৃত শরিফ উল্লাহর পুত্র মোঃ আখলিছ মিয়া ও শেরপুর জেলার মৃত তাইকেন মরং এর স্ত্রী শিলা রানী রিচিল।

পুলিশ জানায়, (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সম্রাজ মিয়া ও এসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম বাংলাবাজারের কাদির এর দোকান থেকে জালটাকা তৈরির প্রিন্টারসহ  ১ হাজার টাকার অবিকল নকল মুদ্রা, প্রতি পাতায় ৪টি করে মুদ্রা ছাপানো ১২০ পাতা, মোট ৪৮০টি নোট (চার লক্ষ আশি) হাজার টাকাসহ তাদের আটক করা হয়েছে।

বিষয় নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, জাল নোটসহ দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ