শাবিতে ধাওয়া দিয়ে ধরা হলো দুই ছিনতাইকারীকে
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শাবিতে ধাওয়া দিয়ে ধরা হলো দুই ছিনতাইকারীকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৩ ০৭:০৫:২৫ পূর্বাহ্ন

শাবিতে ধাওয়া দিয়ে ধরা হলো দুই ছিনতাইকারীকে

ছবি সংগৃহীত


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দুজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়। 

ছিনতাইকার দুজন হলেন- সিলেটের জালালাবাদ থানার (শাবি বিশ্ববিদ্যালয় সংলগ্ন) নাজিরেরগাঁও (দিঘীরপাড়)-এর শাহানুর মিয়ার ছেলে ১। সুজন আহমেদ (২১) ও টুকেরবাজার এলাকার শাহপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মইনুল ইসলাম (১৯)।

সিলেট মেট্রোপলিন পুলিশ (এসএমপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, শাবি’র পরিসংখ্যান বিভাগের এক ছাত্রী সোমবার রাত ৮টার দিকে হেঁটে হেঁটে ক্যাম্পাসের বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে যাওয়ার পথে রাস্তায় কালভার্টের উপর ছিনতাইকারী সুজন ও মইনুল ওই ছাত্রীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যান। এসময় ওই ছাত্রী চিৎকার করলে আশপাশে কর্তব্যরত নিরাপত্তা প্রহরীরা ছিনতাইকারীদের ধাওয়া করে সিরাজুন্নেছা চৌধুরী হলের পিছনের জঙ্গল থেকে আটক ও মোবাইল ফোন উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশের হাতে ছিনতাইকারীদের তুলে দেওয়া হয়। পরে শাবি’র নিরাপত্তা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে সুজন ও মইনুলের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন। সে মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে সোমবার (১০ জুলাই) আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠান। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক