বিতর্কিত ইসলামী বক্তা শায়খ আকরামুজ্জামানসহ দুইজনের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে মামলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ PM

শবে বরাত নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য

বিতর্কিত ইসলামী বক্তা শায়খ আকরামুজ্জামানসহ দুইজনের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ০৪:৫৭:২৭ AM

বিতর্কিত ইসলামী বক্তা শায়খ আকরামুজ্জামানসহ দুইজনের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে মামলা

ছবি : ইন্টারনেট


পবিত্র শবে বরাত নিয়ে কটূক্তির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিনের আদালতে মামলাটি করেন বাহুবল উপজেলার বশিনা গ্রামের সৈয়দ মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি।

মামলার আসামিরা হলেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ও রবিউল ইসলাম বোরহান।

বিচারক মামলার শুনানি ও জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। আসামি আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ঢাকার ইহইয়া-উস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, অপর আসামি রবিউল ইসলাম বোরহান সালাফি মানহাজ ইউটিউব চ্যানেলের অ্যাডমিন।

বাদীপক্ষের আইনজীবী সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ বলেন, ১ নম্বর আসামি আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ঢাকার একটি মসজিদের খুতবায় ১৪ শাবান তথা শবে বরাত নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। ১ নম্বর আসামির এই বক্তব্য ২ নম্বর আসামি রবিউল ইসলাম বোরহান তাঁর ইউটিউব চ্যানেলে প্রচার করেন।

জাদিল উদ্দিন আহমেদ আরও বলেন, আকরামুজ্জামান বিন আব্দুস সালামের এই বক্তব্যের মাধ্যমে বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান শবে বরাতকে অবমাননার মাধ্যমে বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। আসামিরা ইচ্ছাকৃতভাবে এই অপরাধ করেছেন। তাই তাঁদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ‘ভাইরাল’ শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানীর বিরুদ্ধে চট্টগ্রামে আরেকটি মামলা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মাওলানা মো. ইউসুফ জিলানী নামে একজন ইসলামী বক্তা বাদী হয়ে মামলাটি করেছেন। চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালত মামলাটি গ্রহণ করে কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্ত করে একমাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ