সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সিলেটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১১/২০২৬ ০৮:২২:২০ অপরাহ্ন

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

ছবি:সংগৃহীত


সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। দেশের সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায়ের মূল শক্তি পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা। তাই সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান রোববার (৮ নভেম্বর) সকালে নগরীর শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সমবায় বিভাগ, সিলেট এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, উৎপাদন বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সমবায় সমিতিগুলোকে নিজ নিজ কার্যক্রমে আরও সক্রিয় হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম-সেবা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এবং জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বেতার সিলেটের আবৃত্তিশিল্পী ও শিশু একাডেমি সিলেটের আবৃত্তি প্রশিক্ষক নাজনা পারভীন এবং বেতার সিলেটের উপস্থাপক ও আবৃত্তিশিল্পী তিতাস দাস।

স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, পশ্চিম ভাটপাড়া জবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জুমেলা বেগম এবং সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের সাবেক যুগ্ম নিবন্ধক ও গ্রীণলিফস কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. কামাল উদ্দিন।

আলোচনা সভার আগে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত সমবায় পণ্য মেলার ফিতা কেটে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনারসহ অতিথিরা।

মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ করেন হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আলী আকিক, শাহপরাণ উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক আহসান কায়সার লস্কর, তৃণমূল মহিলা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক অনিতা দাশ গুপ্তা, রাইজ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সদস্য তাছলিমা বেগম, সুরমা উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. বাবুল আহমদ, কগ্রাম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সদস্য জহুরা বেগম এবং বিআরডিবি কারুপল্লী সেনপাড়া মহিলা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক অনিবালা দেবী।

অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুয়াজ্জিন কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সদস্য ক্বারী শফিকুর রহমান। পবিত্র গীতা পাঠ করেন সিলেট কেন্দ্রীয় সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি সুশেন্দ্র চন্দ্র সরকার।

—বিজ্ঞপ্তি

সম্পাদনা নোট: প্রকাশের আগে ‘কগ্রাম’, ‘পশ্চিম ভাটপাড়া জবা’ এবং কয়েকটি সমবায় প্রতিষ্ঠানের নাম মূল বিজ্ঞপ্তির সঙ্গে মিলিয়ে নেবেন। মূল লেখায় এসব নামের বানান বা বিভাজন কিছুটা অস্পষ্ট ছিল।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার