ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে জ্বলছে টেক্সাস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে জ্বলছে টেক্সাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ০৮:১৯:৩৭ পূর্বাহ্ন

ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে জ্বলছে টেক্সাস

ছবি: সংগৃহীত


ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস। উত্তর টেক্সাসে এক হাজার সাতশ বর্গ মাইল বা চার হাজার চারশ বর্গ কিলোমিটার বনভূমিজুড়ে এই দাবানল জ্বলছে। টেক্সাসের ইতিহাসে এটিই সবচেয়ে বড় দাবানল।

টেক্সাসে দুইটি আলাদা দাবানল এখন মিশে গেছে। এছাড়া দাবানল পাশের রাজ্য ওকলাহোমাতেও ছড়িয়েছে। মাত্র তিন শতাংশ এলাকায় দাবানলকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে বনবিভাগ জানিয়েছে।

বৃহস্পতিবার বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কমে। তবে ওই দাবানল বিপজ্জনক ও তা অনিয়ন্ত্রিত বলেও জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার টেক্সাসে গিয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেন। বাইডেন বলেছেন, তিনি ফেডারেল কর্মকর্তাদের দাবানল নিয়ন্ত্রণ করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে বলেছেন। তিনি দুর্গত এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন।

জাতীয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, টেক্সাস ও ওকলাহোমাকে পুরো ক্ষতিপূরণ দেওয়া হবে। এই সপ্তাহে একজন ৮৩ বছর বয়স্ক নারী দাবানলের কারণে মারা গেছেন। এখনও দাবানল জ্বলছে। কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কত ঘরবাড়ি পুড়ে গেছে তা জানা য়ায়নি।

অবশ্য এই অঞ্চলে এই সময় দাবানলের ঘটনা অস্বাভাবিক নয়। আর এই বছর তাপমাত্রা অনেকটাই বেশি ছিল। তার জন্যই দাবানল এভাবে ছড়িয়েছে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আরেকটি দাবানল তিন হাজার তিনশ একর জুড়ে জ্বলছিল। তবে সেটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার