জার্মানিতে চারজনকে হত্যার পর সেনা সদস্যের আত্মসমর্পণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

জার্মানিতে চারজনকে হত্যার পর সেনা সদস্যের আত্মসমর্পণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ১০:৪২:৪৮ পূর্বাহ্ন

জার্মানিতে চারজনকে হত্যার পর সেনা সদস্যের আত্মসমর্পণ

ছবি: সংগৃহীত


জার্মানির লোয়ার স্যাক্সনি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চারজন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যার পর এক সেনাসদস্য আত্মসমর্পণ করেছেন। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

উত্তর জার্মানির রাজ্য লোয়ার স্যাক্সনিতে জার্মানির সেনাবাহিনী বুন্ডেসভেয়ারেরএক সৈন্য রাতে গুলি চালিয়ে চারজনকে হত্যা করেছে বলে সন্দেহ করছে পুলিশ ও সরকারি কৌঁসুলিরা।

রোটেনবুর্গ পুলিশ ও ফের্ডেনে কৌঁসুলির কার্যালয় থেকে ইস্যু করা একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে দুইটি স্থান থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক শিশুর মরদেহও রয়েছে। বিবৃতি অনুযায়ী, দুটি আবাসিক এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে। এরমধ্যে একটি ঘটেছে ভেস্টারফেসেডেতে, অন্যটি বোথেলে।

কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, ‘বর্তমান সন্দেহভাজন বুন্ডেসভেয়ার সৈন্য অপরাধ ঘটানোর কিছুক্ষণ পরই আত্মসমর্পণ করেন এবং পুলিশ কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন।’ ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। তবে অপরাধীর উদ্দেশ্য নিশ্চিত হতে পারেনি পুলিশ ও প্রসিকিউটররা।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার